রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত আহবায়ক কমিটিতে বরিশালের বানারীপাড়া উপজেলার দুই মেধাবী সন্তান মো.মিরাজ হোসেন যুগ্ম আহবায়ক ও মো. আবু আনসার সদস্য হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। মেধাবী এ ছাত্রনেতাদের গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে। এদের মধ্যে মো. মিরাজ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে মাস্টার্সে ও আবু আনসার ইতিহাস বিভাগের অনার্স শেষবর্ষে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী। প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৪৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিতে মো. মিরাজ হোসেন যুগ্ম আহবায়ক ও মো. আবু আনসার সদস্য হওয়ায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাদের উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments