গাজায় আরও ১০৮ ফিলিস্তিন নিহত

প্রকাশ : 09 Jun 2025
গাজায় আরও ১০৮ ফিলিস্তিন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় গাজায় আরও ১০৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৩৯৩ জন। এতে ইসরাইলী হামলায় গাজায় এ পর্যন্ত ৫৩ হাজার

 ৭৬২ জন নিহত হয়েছে। রবিবার ( ৮ জুন ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এতথ্য জানিয়েছেন।

গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ৪ হাজার ৬০৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ হাজার ৬৮৬ জন।


বিবৃতিতি বলা হয়, গাজা উপত্যাকায় গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় আরও ১০৮ জন নিহত হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলী হামলা শুরুর পর  ৫৪ হাজার

৮৮০ জন নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ২৬ হাজার ২২৭ জন আহত হয়েছে।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শানিত বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে ১৮ মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।


ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরালী ভূখন্ডে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এসময় ১ হাজার ২০০ জন নিহত হয়। জিম্মি করা হয় ২৫১ জনকে। 

হামাসের হামলার জবাব দিতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।


সম্পর্কিত খবর

;