স্টাফ রিপোর্টার:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া অস্ত্রের ব্যবস্থার বিষয়ে মুখ খুলছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েই হয়তো এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে আগে থেকে কমিশনের সঙ্গে কোনো অঅনুষ্ঠানিক আলোচনা হয়নি।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্দেশনা বা অস্ত্রের কথা বলেছেন, তা তিনি হয়তো নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে করে বলেছেন। কবে এই বিষয়ে আগে থেকে আমাদের সঙ্গ কোন আলোচনা হয়নি। তাই বিস্তারিত ব্যাখ্যা বা প্রেক্ষাপট স্বারষ্ট্র উপদেষ্টা মহোদয় ভালো দিতে পারবেন।
অস্ত্রের ব্যবহার নির্বাচনী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কিনা-এমন প্রশ্নের জবাবে জানান, আপাতত এই নির্দেশনার সঙ্গে নির্বাচনী আচরণবিধির কোন সংঘাত দেখা যাচ্ছে না। তবে, পরিস্থিতির প্রয়োজনে কমিশন যেকোন সময় কঠোর অবস্থান নিতে পারে। সময়ের প্রয়োজনে যদি আচরণবিধিতে কোনো সংশোধন সংযোজন বা পরিমার্জনের প্রয়োজন হয় কমিশন তা অবশ্যই করবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments