ডেস্ক রিপোর্ট: ছবিটির নিলামকারী প্রতিষ্ঠান সোথবি বলছে, ধারণার থেকেও প্রায় দশগুন বেশি দামে বিক্রি হলো ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার ওই বিরল পোর্ট্রেটটি।
১৯৯৪ সালে প্রখ্যাত আমেরিকান শিল্পী নেলসন শ্যাঙ্কস এর আঁকা ছবিটিতে দেখা যাচ্ছে, সোনালী চুলে সুদর্শনী ডায়ানা নিচের দিকে তাকিয়ে আছেন চিন্তামগ্ন অবস্থায়।
ছবিটি আঁকতে চিত্রশিল্পীর সময় লেগেছিলো ৩৫ ঘন্টা আর এই গোটা সময় জুড়ে ঠায় বসে ছিলেন লস্যময়ী ডায়ানা।
ছবিটি আঁকার পর দীর্ঘদিন কেনসিংটন প্রাসাদের দেয়ালে শোভা পাচ্ছিলো। তবে পরবর্তীতে নর্থহ্যাম্পটনশায়ারের আলথর্পে ডায়ানার পৈতৃক বাড়িতে নিয়ে আসা হয়েছিলো।
এদিকে সোথেবি বলছে, পোর্ট্রেটটির প্রত্যাশিত মূল্য ১৫ থেকে ২০ হাজার ডলার ভাবা হলেও আশাতীতভাবে সেই সংখ্যাটি দাঁড়ায় ২ লক্ষ ১ হাজার ৬শ ডলারে, টাকার হিসেবে যা প্রায় ১ কোটি ৭৩ লাখ।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments