সিলেট অফিস: 'বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চাই ' এই স্লোগান নিয়ে হবিগঞ্জে আয়োজিত শিশু - কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অব বাংলা, এজ এন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্যা ইউনাইটেড নেশনস, হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ছগীর। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, নর্থইস্ট রিজিয়ন ইউকে এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মো: লিয়াকত উজ্জামান, ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, সিদ্দিকী হারুনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিভাবকবৃন্দ।
গত ২৪ ফেব্রুয়ারি আরডি হলে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ২ শ পঞ্চাশ জন শিশু - কিশোর অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকলকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments