কামরুজ্জামান শাহীন,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে ৫০৩পিচ ইয়াবাসহ মো. মুরাদ হোসেন (৪২) ও মো. শফিকুল ইসলাম (২৭) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার(২৮ সেপ্টেম্বর) দুুপুর ২ টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ চরআলগী গ্রামের হাজীর হাটের উত্তর পাশে লস্কর সিকদার বাড়ীর দরজায় পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মুরাদ হোসেন লক্ষীপুর জেলার রামগতি থানার সুজানগর গ্রামের মৃত শাহাজানের ছেলে ও শফিকুল ইসলাম দৌলতখান থানার ৪ নং ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই)(নিঃ)/মো. মাহফুজুর হাসান, উপ-সহকারী পরিদর্শক(এএসআই)(নিঃ)/মো.ইলিয়াস, উপ-সহকারী পরিদর্শক (এএসআই)(নিঃ)/মোঃ ইয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দেউলা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডস্থ চরআলগী গ্রামে অভিযান চালিয়ে হাজীর হাটের উত্তর পাশে লস্কর সিকদার বাড়ীর দরজায় পাকা সড়কের উপর থেকে মুরাদ হোসেন ও শফিকুল ইসলাম নামের দুই যুবককে ৫০৩ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামী দিন বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোর্পদ করা হবে।
ডেস্ক রিপোর্ট: মুন্সিগঞ্জে প্রায় ১ শত ৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ইশারায় মোংলার বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মাহে আলম হত্যাকান্ডটি ধামাচাপা পড়েছে। ২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় তিন শিশু সন্তানকে রেখে এক মা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই নারীর নাম মুক্তা বেগম (২৭)। বুধবার (৮ এপ্রিল) সকাল আন ...
সব মন্তব্য
No Comments