ঘূর্ণীঝড় 'দানা' দুূর্বল হয়ে লঘুচাপে পরিনত

প্রকাশ : 26 Oct 2024
ঘূর্ণীঝড় 'দানা' দুূর্বল হয়ে লঘুচাপে পরিনত

ডেস্ক রিপোর্ট:  উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিন্মচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুূর্বল হয়ে লঘুচাপে পরিনত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলেন,  রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল  ৯৫ %

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ২৩ মিনিটে । এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ০৩ মিনিটে।


বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সম্পর্কিত খবর

;