স্টাফ রিপোর্টার: সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এ দেশ স্বাধীন হয়েছে, আর দেশনেত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।
শনিবার দুপুরে ডেমরার হাজীনগর এলাকায় হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমেই আজকে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করতে পারছি। ৪/৫ বছর আগেও এটা আমাদের কেবই স্বপ্ন ছিল। এই স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে বিশ্বব্যাপী আরেকধাপ এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ। শুধু তাই নয়, আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সুফলও ঘরে বসে ভোগ করছি আমরা। এসবই জননেত্রী শেখ হাসিনার কারিশমায় হয়েছে। তিনি বলেন, শিঘ্রই পেতে যাচ্ছি বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল ও এক্সপ্রেসওয়েসহ আরো অনেক উন্নয়ন যা এ জাতি বিগত কোন সরকারের আমলে চিন্তাও করতে পারেনি।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিন, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, হাজী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল আজিজ প্রধান, মা মেমোরিয়াল একাডেমীর সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন, বিশিষ্ট্য সমাজসেবক নুর আলম ভূঁইয়া, ডেমরা থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments