জাবি প্রতিনিধি : দ্রুততম সময়ে বিভাগ উন্নয়ন ফি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
১৪ জুন মাহমুদুল হাসান হৃদয়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ দাবি জানিয়েছেন তারা। এ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুততম সময়ে বিভাগ উন্নয়ন ফি নিশ্চিত করা লাগবে এবং বিভাগ উন্নয়ন ফি’র ঘাটতি বিশ্ববিদ্যালয়কেই পূরণ করতে হবে।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব ও সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগ উন্নয়ন ফি’র বরাদ্দ নিশ্চিত করলেও ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিভাগ উন্নয়ন ফি না পাওয়ায় প্রচণ্ড সংকটে ভুগছে বিভাগগুলো, প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এমন বিরূপ পরিস্থিতি বজায় রেখে প্রশাসন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপর বিভাগ উন্নয়ন ফি’র বোঝা চাপাতে উদ্দ্যত। নেতৃবৃন্দ আরো বলেন, এই অচলাবস্থা কাটাতে জরুরি ভিত্তিতে বিভাগগুলোকে তাদের প্রাপ্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিভাগ উন্নয়ন ফি প্রদান করা জরুরি। একইসাথে আসন্ন ভর্তি পরীক্ষা শেষ হবার দ্রুততম সময়ের মধ্যে বিভাগগুলোকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিভাগ উন্নয়ন ফি প্রদান করলে বিভাগগুলি শীঘ্রই চলমান সংকট কাটিয়ে উঠতে পারবে। বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বভার বিশ্ববিদ্যালয়ের। ভর্তি পরীক্ষা হতে উপার্জনকৃত অর্থ হতেই যেখানে বিভাগগুলোর উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া সম্ভব সেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে এই অর্থের বোঝা চাপিয়ে দেয়া অন্যায় বলে মনে করেন ছাত্র ইউনিয়ন, জাবি সংসদের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের ন্যায্য দাবি স্মরণে রেখে দ্রুততম সময়ের মধ্যে বিভাগ উন্নয়ন ফি নিশ্চিত করার দাবি জানাচ্ছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীগণ। অন্যায্য বিভাগ উন্নয়ন ফি’র বিরুদ্ধে সুদীর্ঘ আন্দোলনের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments