উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন। ২৮ অক্টোবর সোমবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান ।অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কফিল বিশ্বাস, উপজেলা প্রকৌশলী সুব্রত কুমার রায়, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উজিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আঃ সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার।শোলক ইউনিয়ন চেয়ারম্যান সরদার আব্দুল হালিম, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রানী দাস, বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া মাস্টার , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম,এ সময় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments