দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর পিএম কলেজ কেন্দ্রে অবাঁধে নকল করে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। নকল করে পরীক্ষা দেওয়ার সময় খাতা কেড়ে নেওয়ায় কর্তব্যরত ওই শিক্ষকদের প্রাণনাশের হুমকি দিয়েছে কেন্দ্রের পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রাণভয়ে পালিয়ে এসে ওই শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের ঘটনাটি অবগত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এসএসসি পরীক্ষার ফিলিপনগর পিএম কলেজ (ভেন্যু) কেন্দ্রে দায়িত্ব পালন করা এক শিক্ষক জানান, গতকাল রোববার পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষের পরীক্ষার্থীরা পরীক্ষার শুরু থেকেই নকল করে পরীক্ষা দিতে থাকে। একবেঞ্চে দু’জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার নিয়ম থাকলেও একবেঞ্চে ৪জন করে পরীক্ষা দিতে থাকে। একপর্যায়ে বাইরে থেকে লুজখাতা লিখে তা মুল খাতার সাথে সংযুক্ত করার সময় অন্তত ১০টি লুজ খাতা কেড়ে নিয়ে তা কেন্দ্র সচিবের কাছে জমা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই কক্ষের পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে গিয়ে অভিভাবকদের জানালে তারাও ক্ষুব্ধ হয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান নেয় এবং কর্তব্যরত ওই শিক্ষকদের মারপিট করাসহ প্রাণনাশের হুমকি দেয়। পরীক্ষা শেষে শিক্ষকরা স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম আন্টুর সহায়তায় কেন্দ্র থেকে পালিয়ে আসে এবং নকল করে পরীক্ষা দেওয়ার ঘটনা ও শিক্ষকদের প্রাণনাশের হুমকির বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের জানায়।
তবে ওই কেন্দ্রর সচিব মো. ইমারুল ইসলাম এমন ঘটনা অস্বীকরে করে বলেন, আমার পিএম কলেজ (ভেন্যু) কেন্দ্রে এমন কোন ঘটনা ঘটেনি। আর ঘটলেও ওই শিক্ষকরা আমাকে না জানালে কি ব্যবস্থা নিব বলে উল্টো গণমাধ্যম কর্মীদের প্রশ্ন করেন। তার কেন্দ্রে নকল করে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা এমন অভিযোগও অস্বীকার করেন তিনি।
উল্লেখ্য, এরআগে ইংরেজীর পরীক্ষার দিন নকল করতে বাঁধা দেওয়ায় পরীক্ষার্থীরা এক শিক্ষককে হুমকি ধামকি দিয়েছে এমন অভিযোগও রয়েছে। এছাড়াও পরীক্ষার শুরু থেকেই ওই কেন্দ্র অবাঁধে নকল চলছে বা নকল করে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা এ অভিযোগ কেন্দ্রের কর্তব্যরত একাধিক শিক্ষকদের। বিষয়টি প্রশাসনের নজরে নেওয়ার দাবি তাদের।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments