সৌদি আরবে ঈদুল আজহা আজ

প্রকাশ : 05 Jun 2025
সৌদি আরবে ঈদুল আজহা আজ

ডেস্ক রিপোর্ট:সৌদি আরবে ঈদুল আজহা পালিত হচ্ছে আজ। জিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা পালিত হয়। এটি জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে। হত ২৭ মে সৌদি আরবে জলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসেবে আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। 

একই সঙ্গে ওমানসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদুল আজহা পালিত হচ্ছে। একই দিন ইন্দােনেশিয়াও ঈদুল আজহা উদযাপন হচ্ছে আজ।

বৃহস্পতিবার ( ৫ জুন ) সৌদি আরবের আরাফাত ময়দানে পবিত্র হজ পালিত হয়েছে। হাজিরা হতকাল সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করেছেন। সন্ধ্যায় গেছেন মুজদালিফায়। সেখানে রাত যাপন করেন। এবং সেখানে থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করেন। 

বুধবার ( ৪ জুন ) মক্বা থেকে মদিরনার উদ্দেশে হাজীদের যাত্রার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওইদিন ভোর থেকেই সারাদিন মিনায় তালবিয়া, জিকির, তিলওয়াত ও দোয়ায় মগ্ন থাকবেন হাজিরা। 

বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে রওয়ানা দেন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয় পুরো ময়দান। হজযাত্রীরা আরাফাত ময়দানে মসজিদে নামিরা থেকে ড্রদত্ত হজের খুতবা শুনেন। সেখানে তারা জোহর ও আসর নামাজ আদায় করেন।


শুক্রবার পালন করছেন ঈদুল আজহা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ , কুরবানি এবং মাথা ন্যাড়া করবেন হাজিরা। 

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবছর ১৪ লাখ ৭০ হাজারের বেশী হজযাত্রী পবিত্র হজে অংশ নিয়েছেন।



সম্পর্কিত খবর

;