কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। দূর থেকে তাকালেই মনে হয় প্রকৃতি যেনো বিশালাকৃতির হলুদ গালিচা বিছিয়ে রেখেছে। কাছে আসলেই দেখা যাবে নীল আকাশের নিচে সূর্যমুখী ফুলের মায়াবী রূপ। পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তৃত মাঠের পর মাঠ জুড়ে পরিপক্ক ফুলের সমারোহ। যে দিকে চোখ যায় সেদিকেই হলুদের ছড়াছড়ি। যেন চোখ জুড়ানো মনোমুগ্ধকর এক অপরূপ সৌন্দর্য। কম খরচে অধিক ফলন ও লাভবান হওয়ায় কৃষকরাও সূর্যমুখী চাষে ঝুঁকে পরেছেন। এ বছর এ উপজেলার লবনাক্ত জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে দেশের মধ্যে সর্বোচ্চ। পতিত জমিতে সূর্যমুখীর চাষে সফলতা এসেছে। ফলে উৎকৃষ্ট মানের তেলের চাহিদা পূরণ করে বাজারজাত করার অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে ১২ থেকে ১৫ হাজার টাকা তাদের খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ভালো হবে। তবে স্থানীয়ভাবে এ বীচ থেকে তৈল উৎপাদনের সুযোগ থাকলে আরও লাভবান হবেন বলে সূর্যমুখী চাষীরা জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ উপজেলায় ১৮’শ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে।
বারি, সূর্যমুখী-২ এবং হাইসান ৩০ এসব জাতের চাষ করা হয়। এর মধ্যে হাইসান ৩০ সবচেয়ে বেশি। আর এই লবনাক্ত জমিতে সূর্যমুখীর উৎপাদন ভালো হয়েছে।
কৃষক মো. ইউসুফ আলী বলেন, একটা সময় আমন ধানের পর আর কোন ফসল উৎপাদন করতাম না। গত দুই বছর ধরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শে লবন সহিষ্ণু সূর্যমূখী চাষ শুরু করেছি।
কৃষক আবুল কালাম বলেন, সে এ বছর ৫ বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছি। বিগত বছর থেকে বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আরাফাত হোসাইন সাংবাদিকদের জানান, কৃষকরা সূর্যমুখী চাষ করে ভালো ফলন পেয়েছে। তবে এখানকার খাল খনন করে পানি রাখা গেলে আরো আগ্রহ বাড়বে কৃষকদের মাঝে। তবে উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় কমবেশি এ সূর্যমুখী ফুলের চাষ হয়েছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments