দুর্নীতিবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে তরুণরা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তারুণ্যের যুক্তিনির্ভর নেতৃত্বে দুর্নীতিবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শেষ হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)। শনিবার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত ফাইনালে রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন চ্যাম্পিয়ন দলের মাইন আল মুবাশ্বির এবং ফাইনালের সেরা বিতার্কিক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাগীব আনজুম ।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে গত বিশ বছর ধরে বিতার্কিকরা আমাদের সঙ্গে রয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তারা আমাদের সহযোদ্ধা। বৈষম্যবিরোধী আন্দোলন যাদের প্রাণ ও রক্তের বিনিময়ে সফল হয়েছে, তাদের স্বপ্নের “নতুন বাংলাদেশ” বিনির্মানে তরুণ বিতার্কিকরা আরো বেশি প্রাসঙ্গিক। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্নপূরণে তারা বুদ্ধিবৃত্তিক চর্চা ও যুক্তির লড়াই চালিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি।’
তিন দিনব্যাপী আয়োজিত আবাসিক বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য অংশগ্রহণকারী ৯৬ বিতার্কিক, বিচারকদের ধন্যবাদ জানিয়ে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, যে কোনো বৈষম্য ও দুর্নীতি প্রতিরোধে তরুণরাই প্রধান চালিকাশক্তি। আমাদের এই বিশ্বাস যে ভুল নয়, তা ২০২৪ এ এসে প্রমাণ করেছে তারা। আমরা চাই, সামনের দিনে যুক্তিনির্ভর সহনশীল একটি সমাজ তৈরি হবে এ সকল তরুণ বিতার্কিকের হাত ধরে।’
উল্লেখ্য, “রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি”-কে উপজীব্য করে সারা দেশের মোট ৩২টি দল নিয়ে ১২-১৪ সেপ্টেম্বর ২০২৪ আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে টিআইবি। বিভিন্ন বিষয়ে মোট ৮৭টি বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানারআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনের সেরা আটটি দল পরের বছরের প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের ব ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষের দিকে ভারত নজর রাখছে। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপ ...
স্টাফ রিপোর্টার: আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “মুরাসু” উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোরে প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের দক্ষিণ অন্ধ্র ...
সব মন্তব্য
No Comments