ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ‘বিপজ্জনক’ ইন্টারনেট গেমের লিংক বন্ধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। আদালতের আদেশ পাওয়ার পর বিটিআরসি এ ব্যবস্থা নেয়।
কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বুধবার গণমাধ্যমকে বলেন, ডিপার্টমেন্ট অব টেলিকমকে (ডট) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেছে। অন্য ‘ক্ষতিকর’ অ্যাপগুলোও বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো অ্যাপসহ আরও বেশ কিছু অ্যাপ বাংলাদেশে বন্ধের প্রক্রিয়া তারা শুরু করেছেন বলেও তিনি জানান।
এখন অ্যাপগুলোর লিংক বন্ধ করলেও ভিপিএন দিয়ে চালানো যায় উল্লেখ করে তিনি বলেন, এসব বন্ধ করার মতো সক্ষমতা আমাদের নেই। এই সব অ্যাপের কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও আমরা বন্ধ করার অনুরোধ জানাব।
এদিকে বিটিআরসির এক কর্মকর্তা জানান, আগে কোনো অ্যাপ বা ওয়েবসাইট বন্ধ করতে হলে ইন্টারনেট গেইটওয়ে, ব্রডব্যান্ড ও মোবাইল অপারেটরদের নির্দেশনা দিতে হত। এখন ডিপার্টমেন্ট অব টেলিকম নিজেই সেটা করতে পারে।
এর আগে গত ১৬ আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ এ ধরনের ‘বিপজ্জনক’ সব গেম তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
এসব অনলাইন গেম ও টিকটক, লাইকির মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওত ...
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু উঠে এসেছে, যা দেখতে অনেকটা পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় যানের মতো। লাল ও হলুদ রঙের প্রায় আট ফুট দীর্ঘ যন্ ...
স্টাফ রিপোর্টার: আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...
সব মন্তব্য
No Comments