আন্তর্জাতিক ডেস্ক: তরুনদের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি পদত্যাগ করেছেন আজ। সংসদভবনসহ বিভিন্ন সরকারি বাসভবন ভাংচুড় করেছে বিক্ষোভকারীরা। বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবিহনী দায়িত্ব নিয়েছেন।
সামাজিক মাধ্যম নিষিদ্ধকরণ এবং দুর্নীতির অভিযোগে গত কয়েক দিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। সোমবার বি্ক্ষেরাভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়। এতে পরিস্থিতি অবনতি হলে গতরাতে স্বরাষ্ট৫্র মন্ত্রী পদত্যাগ করেন। সারেদেশে কারফিউ দেওয়া ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানাগেছে, চলমান সংকট নিরসন ও রাজনৈতিক সমঝোতার স্বার্থে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী ওলি। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে।
বিশ্লেষকদের মতে, এই পদত্যাগে নেপালের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এখন অন্তর্বতীকালীন সরকার গঠনের দিবাতে রূপ নিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments