স্টাফ রিপোটার: বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের অফিসে হামলা-ভাঙ্গচুর, তালাবন্ধ করা, নেতৃবৃন্দকে অফিসে ঢুকতে না দেওয়া, সভা-সমাবেশে বাধা প্রদান গণতান্ত্রিক অধিকার হরণ, গণ গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, স্বৈরাচারী শাসকরা এ ধরনের কার্যক্রম চালিয়ে জনগনের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু ইতিহাস ঐ সব স্বৈরাচারী শাসকরা বেশি দিন ক্ষমতায় টিকতে পারে না।
ফ্যাসীবাদী সরকারের পদত্যাগ, নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, হামলা-মামলা, দমন-পীড়ন বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবীতে আজ ১৩ ডিসেম্বর বিকেল ৪টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ ও সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা রুবেল সিকদার।
সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার সভা-সমাবেশ বন্ধ করে শুধু রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করেনি, জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে। ভয়ের রাজত্ব তৈরী করে দূর্নীতি-লুটপাট অব্যাহত রেখে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে।
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
ডেস্ক রিপোর্ট: আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বিকেল ৫:৩০ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ যুব ফেডারেশনের আয়োজনে জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও গণশুনানির মাধ্যমে জ্বালানির মূ ...
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
সব মন্তব্য
No Comments