অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা, কৃত্রিম সংকট এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ফরিদপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় শহরের প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তারেক আইয়ুব খান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ সঞ্চালনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান দুলাল, সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান এবং অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অসিত কুমার নাগ, কোষাধ্যক্ষ রবিউল হাসান (রাজিব), কার্যনির্বাহী সদস্য রমেন সেন, লুৎফর রহমান, সেন্টু মিয়া, মহসিন মুন্সী, নীরা জোয়াদ্দার, এবিএম সিদ্দিকুর রহমান, হুমায়ুন কবির শিশির, কামরুজ্জামান রিপন, নাজিয়া নওশীন নুপুর, ইরা নাহার দিবা, রুমা তাহেরা প্রমুখ।
বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকলেও দেশে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে। বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল লিটারে সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় প্রায় ৩০ টাকা বেশি বিক্রি হচ্ছে এবং খোলা তেলও বাজারদরের বাইরে বিক্রি হচ্ছে।
মানববন্ধনে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা জানান, অনেক ক্ষেত্রে নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তারা দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান যেন নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়।
সরকারের কাছে ক্যাবের কিছু দাবী উত্থাপিত হয়।সরকারি নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করার, বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের, নিয়মিত এবং কার্যকর তদারকি জোরদার করার, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের, নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি বন্ধ করার এবং ভোজ্যতেলের জন্য ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার।
বক্তারা সতর্ক করে বলেন, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে তেল বিক্রি করে ভোক্তাদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে এবং জনগণের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। তারা সরকারের দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ভোক্তা অধিকার রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments