ডেস্ক:রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নেপাল। এই উৎপত্তিস্থলের দূরত্ব ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৭টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পের মাত্রা অপেক্ষাকৃত বেশি হওয়ার জন্যই এত দূরে উৎপত্তিস্থল হলেও রংপুর ও ঢাকার মতো স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তিনি বলেন, চলতি মাসে এই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।
আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বললেও নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। নেপালের ইংরেজি ভাষার গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
আজকের ভূমিকম্প নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সাহস, আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারত্বের অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী শুধু দেশে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা হবে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্র ...
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দরকষাকষি অব্যাহত রয়েছে। সর্বশেষ সভায় দুই পক্ষই আগের ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের প্রায় ২৬ শতাংশই নদীভাঙনের শিকার। গত ৫০ বছরে নদীভাঙনে বাংলাদেশের প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে শুধু বসতভিটা ও ...
সব মন্তব্য
No Comments