এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আওতায় থাকা নির্দিষ্ট মডেলের পণ্য কিনলে গ্রাহকেরা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। ঘরের কাজ আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবং দৈনন্দিন ব্যবহারে এআই প্রযুক্তি আরও সহজলভ্য করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে স্যামস্যাং।
এ বছরের রমজান ক্যাম্পেইনের মূল আকর্ষণ স্যামসাংয়ের এআই–চালিত আধুনিক পণ্য। মডার্ণ পরিবারগুলোকে আরও স্মার্ট, সহজ ও বিদ্যুৎ–সাশ্রয়ী জীবনযাপনের অভিজ্ঞতা দেওয়াই এ ক্যাম্পেইনের লক্ষ্য।
টেলিভিশন সেগমেন্টে স্যামসাং এনেছে নিও কিউএলইডি ৮কে, কিউএলইডি, ওএলইডি, ইউএইচডি, এফএইচডি ও এইচডি সিরিজের বিভিন্ন মডেল। স্ক্রিন সাইজ ৩২ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত। এসব টিভিতে রয়েছে ভিশন এআই, এআই এনার্জি সেভিং মোড এবং স্মার্টথিংস কানেক্টিভিটি। এতে উন্নত ভিউয়িং অভিজ্ঞতার পাশাপাশি ঘরে বসেই সহজে নিয়ন্ত্রণের সুবিধা মিলবে। বিদ্যুৎ খরচও কমবে।
রেফ্রিজারেটরের ক্ষেত্রে রয়েছে স্যামসাংয়ের ‘বিস্পোক এআই’লাইনআপ। এতে ব্যবহৃত ‘স্পেসম্যাক্স’ প্রযুক্তি বেশি সংরক্ষণক্ষমতা নিশ্চিত করে। স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে ফ্রিজ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এআই এনার্জি মোড কুলিং সক্ষমতা ঠিক রেখে বিদ্যুৎ খরচ কমায়।
ইন্টেলিজেন্ট কিচেন অভিজ্ঞতা সম্পূর্ণ করতে স্যামসাংয়ের এআই ওয়াশিং মেশিনেও রয়েছে স্মার্ট অটোমেশন সুবিধা। এতে ব্যবহৃত উন্নত সিস্টেম নিজে থেকেই কাপড়ের ধরন, ডিটারজেন্টের পরিমাণ ওপানিরস্তর শনাক্ত করতে পারে। এতে ২৪টি কাস্টমাইজড ওয়াশ সাইকেল রয়েছে, যা বিভিন্ন ধরনের কাপড়ের জন্য উপযোগী। এআই ইকোবাবল প্রযুক্তি শক্তিশালী ফেনা তৈরি করে, যা কাপড়ের গভীরে গিয়ে দ্রুত ময়লা পরিষ্কার করে। এতে কাপড়ের মান অক্ষুণ্ধসঢ়;ন থাকে এবং সময় ও বিদ্যুৎ সাশ্রয় হয়। পাশাপাশি হাইজিন স্টিম প্রযুক্তি ৯৯ দশমিক ৯৯ শতাংশ ব্যাকটেরিয়া দূর করে।
ক্যাশব্যাক অফার প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “রমজান উপলক্ষে আমাদের এআই–সমৃদ্ধ পণ্যে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিতে পেরে আমরা আনন্দিত। এ সময় পরিবার একসঙ্গে বেশি সময় কাটায়, ঘরের ব্যস্ততাও বাড়ে। ‘কম্প্যানিয়ন টু এআই লিভিং’ ভিশনের মাধ্যমে আমরা এমন প্রযুক্তি দিতে চাই, যা মানুষের প্রয়োজন বুঝে স্মার্টভাবে কাজ করবে। এতে পরিবারগুলো প্রিয়জনদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবে।”
স্যামসাংয়ের এ রমজান ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। মডেলভেদে ক্যাশব্যাকের পরিমাণ ভিন্ন হবে। অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা স্যামসাং বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজে ভিজিট করতে পারেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments