কয়রা উপজেলা প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রশীদুজ্জামান বিজয়ী হয়েছেন। কয়রা উপজেলার ৬৩টি ভোটকেন্দ্রের ফলাফলে রশীদুজ্জামান পেয়েছে ৩৭ হাজার ২৮৫ ভোট। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিএম মাহবুবুল আলম পেয়েছেন ২২ হাজার ৩০ ভোট।
অপরদিকে পাইকগাছা উপজেলার ৭৯ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৬৫ হাজার ৭৪৬ ভোট ও ঈগল পেয়েছে ২৮ হাজার ২৩১ ভোট।
সর্বমোট ৫২ হাজার ৭৭০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী।
এ ব্যাপারে জানতে চাইলে বিজয়ী প্রার্থী মো. রশীদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের সরকারের অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আমাকে বিজয়ী করেছেন। আমি কয়রা পাইকগাছার সকলের কাছে চীর কৃতজ্ঞ। বিজয়ের আনন্দে প্রতিহিংসা পরায়ণ না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।
যদি কেউ অতি উৎসাহী হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চায় তার সঙ্গে আমি থাকব না।’
এ সময় তিনি কয়রা পাইকগাছাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments