জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে এস এম হাসিবুল হাসান রিজভী ও মূখ্য সচিব (জিএস) পদে মো. হাসিবুল হাসান নির্বাচিত হয়েছেন।
বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনে সাংস্কৃতিক সচিব পদে অনন্যা রায় স্বর্ণা, ক্রীড়া সচিব পদে মো. রাসেল মাহমুদ, মহিলা মিলানায়তন সচিব পদে ফাতেমা তুজ জোহরা, যুগ্ম সচিব পদে জাকারিয়া হোসেন রনি ও ছাত্রকল্যাণ সচিব পদে মো. আবু রায়হান নির্বাচিত হয়েছেন।
এছাড়া প্রচার সচিব পদে মো. জিহাদ হাসান রাব্বি, পাঠাগার সচিব পদে মো. তুহিন উদ্দিন, সাহিত্য সচিব পদে মো. রাকিবুল ইসলাম, সেমিনার সচিব পদে ইয়াছিন হোসেন আবীর এবং সহকারী ক্রীড়া সচিব পদে মো. আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ বছর শুধুমাত্র মূখ্য সচিব (জিএস) ও প্রচার সচিব পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে, মূখ্য সচিব (জিএস) পদে মো. হাসিবুল হাসান ২০৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী আসিফুর রহমান ভূইয়া মাত্র ৮২ ভোট পেয়েছেন। এছাড়া প্রচার সচিব পদে মো. জিহাদ হাসান রাব্বি ১৭০ ভোট পেয়ে জয়লাভ করেন। এছাড়া অন্য পদগুলোতে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মূখ্য সচিব (জিএস) মো. হাসিবুল হাসান বলেন, 'আমি মনে করি, নির্বাচনে জয়লাভ করায় দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি শিক্ষার্থীদের সকল সমস্যা দূর করতে সর্বাত্মক চেষ্টা করবো। এছাড়া বিভাগে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবো। এজন্য পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের সকল সদস্য এবং বিভাগের অন্য শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।'
এর আগে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments