পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় বিরল এক ঘটনার জন্ম দিয়েছেন সুমিত্রা রানী (৬০) নামের এক নারী। নিজ বাড়িতে ঘরের কাজ করার সময় এক কোবরা সাপের ছোবলে আহত হন তিনি। তার চিকিৎসাকে এগিয়ে গিয়ে ছোবল দেওয়া সাপটিকেও একটি প্লাষ্টিকের বোয়ামে পুরে নিয়ে হাজির হয়েছেন হাসপাতালে। এ ঘটনার পর বিষয়টি এলাকায় আলোচনায় উঠে এসেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামে নিজ বাড়িতে সাপের ছোবলের শিকার হন তিনি। ঘরের একটি পুরোনো প্লাষ্টিকের বোয়াম পরিষ্কার করতে গিয়ে হঠাৎই সাপের ছোবলের শিকার হন তিনি।
সুমিত্রার ছেলে সুরেশ চন্দ্র রায় জানান, মা কাজ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে ঘরে দৌড়ে যাই। দেখি মা কাঁপছেন আর পাশে সাপটি পড়ে আছে। কোন সাপ বুঝতে না পেরে প্লাস্টিকের বোয়ামের মধ্যেই ওটাকে ভরে মা'কে নিয়ে হাসপাতালে যাই।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি হওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত হন, এটি একটি বিষধর কোবরা সাপ।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments