আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানের রাজধানী তেহরান খালি করার নির্দেশ দিয়েছেন। জরুরিভিত্তিক ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে যেতে ও শহরটি খালি করতে বলেছেন তিনি।
মঙ্গলবার ( ১৭ জুন ) ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথে 'অস্বাভাবিক' এ বিবৃতি দিয়েছেন তিনি। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়।
বিবৃতিতে অবশ্য পারমানবিক চুক্তি নিয়ে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহবাস জানিয়ে বলেন, ইরানের পারমানবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলছিলাম। কি লজ্জা মানব জীবনের অপচয়। সাধারণভাবে বলছি: ইরান কোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।
এরআগে, গত শুক্রবার গভীর রাতে বিনা উসকানিতে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। এরপর পাল্টা আক্রমণ শুরু করে ইরান।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments