সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, সাংবাদিকরা আমার বন্ধু। আপনাদের সাথে নিয়ে জামালপুর সদরে উন্নয়ন করবো। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, কোন অন্যায় কাজে না। ন্যায় কাজেই সাপোর্ট দিবেন। আমার ভালো কাজে প্রশংসা করবেন। যে কাজটি আপনাদের কাছে ভালো মনে হবে না সেটি আামাকে জিজ্ঞেস করবেন ভাই বা বন্ধু হিসেবে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী ধন্যবাদ জ্ঞাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের ও আমার একই উদ্দেশ্য, সেটা হচ্ছে দেশের উন্নয়ন করা। আমরা সম্মিলিত চেষ্টা করলে উন্নয়ন আগের চেয়ে আরও বেশি করা সম্ভব হবে। হলুদ সাংবাদিকতার মধ্যোমে কখনো দেশের উন্নয়ন সম্ভব না। এসময় তিনি উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জামালপুর জেলা শাখার সভাপতি ডা. মোশায়ের উল ইসলাম রতন, বাসসের সাংবাদিক মোখলেছুর রহমান লিখন, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজসহ জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে নেটওয়ার্কের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments