আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি।
ঝিনাইগাতী উপজেলার অন্যতম বৃহত্তম একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি) কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে ০১ ডিসেম্বর ২০২৩ সকাল ১০ঘটিকায় ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদরাসায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
এতে, ঝিনাইগাতী উপজেলার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান(নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, দাখিল মাদরাসা ও বেসরকারী স্কুল) অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি প্রতিষ্ঠান হতে শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হওয়ার পর আজ চূড়ান্ত পর্যায়ে ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠন এর প্রধান সমন্বয়ক হারুন অর রশিদ, আসঝি ব্লাডলিংক সাঃ সম্পাদক আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাওলাদার,প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সক্রিয় সদস্য আরিফুল ইসলাম, রুবেল হীরা, হিজবুল হাসান, আব্দুল আলীম, শান্তনা, সাংবাদিক মোরাদ হোসেন চাঁন ও আলআমিন প্রমুখ।
আগামী ০৫ ডিসেম্বর কুইজ পরীক্ষার ফলাফল প্রদান করা এবং পরবর্তীতে নির্ধারিত তারিখের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হবে। সংগঠন এর আহ্বায়ক শাহপরান বলেন পূর্বের সকল মানবিক কর্মকাণ্ডের মতোই ভবিষ্যতেও চলমান থাকবে। সংগঠন এর প্রধান সমন্বয়ক হারুন অর রশিদ বলেন আসঝি সংগঠনের মূল লক্ষ্যই হলো মানবতার কল্যাণে কাজ করা তারই পরিপ্রেক্ষিতে ঝিনাইগাতী উপজেলায় বিগত ৩ বছরের অধিক সময় ধরে আসঝি সংগঠন সর্বদায় ঝিনাইগাতীবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। যেমন-স্বেচ্ছায় রক্তদান, ক্যান্সার,কিডনী আক্রান্তদের আর্থিক প্রনোদনা, বৃক্ষরোপন,শিক্ষা উপকরণসহ একাধিক মানব কল্যাণে কাজ করে যাচ্ছে প্রিয় সংগঠন আসঝি।
পরিশেষে, কুইজ পরীক্ষার্থীদের মাঝে কলম বিতরণ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments