রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেসরকারী এনজিও সংস্থা উপমা- উন্নয়ন পরিকল্পনার মানুষ এর উদ্যোগে ২দিন ব্যাপী ছাগল পালন বিষয়ক কর্মশালা ও ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে উপমার প্রধান কার্যালয়ে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়। পরিবার ভিত্তিক ছাগল পালন প্রকল্প, সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, বাস্তবায়নকারী সংস্থা উপমা- উন্নয়ন পরিকল্পনার মানুষ। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপমা সংস্থার চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমান, সংস্থার নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরীর সঞ্চালনায়, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বজলু রশিদ চৌধুরী, কোষাধক্ষ্য আমিনুল হক, নির্বাহী সদস্য মো: মফিল মিয়া, চিকিৎসক মো: বশীর আহমেদ প্রমূখ। অপর দিকে ছাগলের পিপিআর ভ্যাকসিন ক্যাম্পেইন শুভ উদ্ভোধন করেন সংস্থার চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমান। নির্বাহী পরিচালক তালহা চৌধুরী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে কাজ করি, যাতে তারা আত্ন কর্ম সংস্থানের সৃষ্টি করতে পারে। উপমার চেয়াম্যান সৈয়দ মাহফুজুর রহমান বলেন, আমাদের সংস্থা দেশ ও জনগণের সেবায় নিয়োজিত দুই যোগ ধরে হাওরাঞ্চলের অসহায় দরিদ্রদের নিয়ে কাজ করে আসছি, কাজ করে যাব ইনশাল্লাহ।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments