ইবি প্রতিনিধি : সাভারে গার্মেন্টস কর্মী শান্তনা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। এসময় উপদেষ্টা পরিষদের নিকট বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নির্মূলের দাবি জানান তারা।
বুধবার (১৩ নভেম্বর) রাত ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে মশাল হাতে একটি মিছিল শুরু করে এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমবেত হয়।
মিছিলে তারা আমার বোন মরলো কেনো? প্রশাসন জবাব চাই। শ্রমিক হত্যার পরিনাম, বাংলা হবে ভিয়েতনাম। শান্তনা হত্যার বিচার চাই। জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো। আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো। আমাদের ধমনীতে, লাখো শহীদের রক্ত ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এসময় বিক্ষোভকারীরা বলেন, শান্তনাকে তার স্বামী পাশবিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। আপনারা অবগত আছেন সান্তনাকে তার স্বামী পরকীয়া সন্দেহে (যেখানে পরকীয়া প্রমাণিত হয়নি) দুই হাত বেঁধে গলা কেটে হত্যা করেছে, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ছাত্র ইউনিয়ন সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মীম বলেন, আমরা নয়া বিপ্লবের পর চেঞ্জের করতে চাই। কিন্তু পারিবারিক সিস্টেমে প্রতিনিয়ত যে নারীরা এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন তার কথা আমরা কেউ বলি না। পরিবারে কি কোন সিস্টেম নেই? আপনি রাষ্ট্রীয় সিস্টেম চেঞ্জ করার আগে পারিবারিক সিস্টেমে পরিবর্তন আনুন। আমাদের দরিদ্র বোন শান্তনা, সে তার ফ্যামিলিকে চালানোর জন্য ফিন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে যাচ্ছিলো। সেখানে পরকীয়ার সন্দেহের জেরে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাহলে আমার মা বোনেরা নিরাপদ কোথায়? যদি সে পাশবিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়। আমরা অনতিবিলম্বে হত্যাকারীর বিচারের দাবী জানাই।
ইবি ছাত্র ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এদেশে নতুন নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলে আসছে। আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমিয়ে আনবেন। কিন্তু আমরা তার বিপরীত দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন গার্মেন্টস শ্রমিককে তাদের অধিকার আদায়ের জন্য এখনও মাঠে নামতে হচ্ছে। আমরা নতুন বাংলাদেশে এরকম আন্দোলন চাইনা। আমাদের দাবি গত সোমবার আমাদের যে বোনকে পাশবিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকা থেকে শান্তনা বেগম (৩৬) নামের এক গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারী তার স্বামী নয়ন মিয়া, পেশায় রাজমিস্ত্রী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments