প্রবাসী ডেস্ক: ২৮ শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইতালিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নির্বাচিত সভাপতি জনাব মাহতাব হোসেন সহ সভাপতি লুৎফর রহমান সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর হোসেন ও যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টুর নেতৃত্বাধীন কমিটিকেই ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। গতকাল ২০শে অক্টোবর ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জিএম কিবরিয়া, সদস্য সচিব আবু সাঈদ খান, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন ইউরোপ আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা.ইতালী আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাঝি সহ অন্যান্য নেতৃবৃন্দ গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন, এ সময়ে নেতৃবৃন্দ নভেম্বর এ ইতালি আওয়ামী লীগের অনুষ্ঠিত সম্মেলনের ফলাফল ও বর্তমান পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলকে মিলেমিশে কাজ করার নির্দেশ দেন এবং ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবার নির্দেশ দেন।
উল্লেখ্য ২৮ নভেম্বর-২০২১ ইতালি আওয়ামী লীগের বহুল প্রতীক্ষিত প্রায় নয় বছর পর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে উল্লেখিত নেতৃবৃন্দ নির্বাচিত হন।এ সম্মেলনে তৎকালীন সভাপতি ও সাধারন সম্পাদক অনুপস্হিত থেকে সম্মেলন পন্ড করার চেস্টা করে ব্যর্থ হয়।ঐ সম্মেলনে প্রধানমন্ত্রী বানীও দিয়েছেলো।কিন্তু ইউরোপ আওয়ামীলীগের পরিচয়দানকারী সভাপতি নজরুল ইসলাম সাধারন সম্পাদক মজিবুর রহমান পুরানো কমিটি নিয়ে মাসখানেক আগে যেনতেন সম্মেলন করে।ফলে এখানে দুইটি কমিটির কার্যক্রম চলছিলো।যদিও এখানে সিংহভাগ নেতা কর্মীরা মাহতাব হোসেন. আলমগীর হোসেন ও এম এ রব মিন্টুর নেতৃত্বে একাট্রা।এব্যপারে ইতালীতে অবস্হানরত সম্পাদক এম এ রব মিন্টু নেতৃত্বে বিভিন্ন স্হানে আনন্দ উৎসব চলছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments