সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: মাঘের শুরুতে সিলেটে চলছে হাড়কাঁপানো শীত। প্রতিদিনই বাড়ছে শীতের তাপমাত্রা । এতে করে বেড়েই চলছে শ্রমিকদের দুর্ভোগ। ভোর হলে দেখা মিলছে ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ার তীব্রতা।
রোববার সকালে সিলেট আবহাওয়া অফিস এর রেকর্ড অনুযায়ী সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সিলেটে গত কয়দিন থেকে শীতের তীব্রতা বেশি দেখা যাচ্ছে। দিনের বেলায় আকাশ বেশির ভাগ কুয়াশা দেখা যায়। শীতের দাপটে সবচেয়ে বেশি বিপাকের মধ্যেশ্রেণির শ্রমজীবী ও নিম্ন-আয়ের মানুষেরা। জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে হচ্ছে তাদের।
সিলেট নগরীর এলাকা ঘুরে দেখা গেছে, কাজের সন্ধানে এসে দিন মজুররা বেকার বসে আছেন। কাজ না পেয়ে কর্মহীন থাকতে হচ্ছে তাদের।
দিনমজুর আজিজ মিয়া বলেন, মাঘের প্রথম থেকে আমাদের কাজ কর্ম নেই, ভোর হলে ঘর থেকে বের হয়ে আসছি তারপর ও কাজের দেখা মিলে না, মিলে না সূর্যের দেখা। আমার ঘরে খাবার নেই, তাই কঠিন একটা পরিস্থিতির মধ্যে আছি। আমরা শ্রমিক মানুষ কাজ না করলে খাবো কিভাবে। তাই ঘনকুয়াশা ও তীব্র শীত আমাদের কাছে হার মানছে। কাজের সন্ধানে বের হতে হচ্ছে আমাদের। আবার যে কাজ পাচ্ছি সে কাজ ঠান্ডার কারণে করতে পারছি না, আমাদের কষ্ট কেউ দেখবে না। শীতে আমাদের মতো দিন মজুরদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
নগরীর বন্দরবাজার জেল রোড পয়েন্টে কাজের জন্য অপেক্ষমান শ্রমজীবী আনু মিয়া বলেন, গত ৪দিন থেকে কোন কাজ পাইনি। শীতের কারনে কেউ কাজে নিচ্ছে না। বাসায় অসুস্থ মা রয়েছে। আজও যদি কাজ না পাই তাহলে না খেয়ে থাকতে হবে।
জেল রোড পয়েন্টে কাজের জন্য সন্ধানে আসা শ্রমজীবী নারী রাহেলা বেগম জানান, তার স্বামী দীর্ঘদন থেকে বিছানায় শয্যাশায়ী। তাই গত দুই মাস ধরে সংসার সামলাতে প্রতিদিন এখন থেকে কাজে যান। এখন শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুই দিন থেকে কোন কাজ পান নি।
তবে তাদের আশা শীতের তীব্রতা একটু কমলে আবারও কাজের সন্ধান পাবেন তারা।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments