স্টাফ রিপোর্টার: ইরানে অবস্থানরত বাংলাদেশিদের একটি বড় অংশ ধাপে ধাপে দেশে ফিরতে শুরু করেছেন। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় ২৮২ জন বাংলাদেশি নিরাপদে দেশে পৌঁছেছেন।
জানা গেছে, বাহরাইন হয়ে সৌদি আরবের দাম্মাম ট্রানজিট ব্যবহার করে তাদের বহনকারী একটি চার্টার্ড ফ্লাইট বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিভিন্ন রুট ব্যবহার করে পর্যায়ক্রমে নাগরিকদের দেশে আনা হচ্ছে।
এদিকে একই দিনে রাতেই আরও একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে আরও ২৮০ বাংলাদেশির। বাংলাদেশ বিমানের বিজি৫৩০২ নম্বর ফ্লাইটটি আজারবাইজানের বাকু থেকে রাত ১টা ২৭ মিনিটে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।
এই ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
সরকারি সূত্র বলছে, পরিস্থিতি বিবেচনায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি দেশে ফেরত আসা ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments