স্টাফ রিপোর্টারঃ আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষৎ,তাই শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলতে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো.মাহবুবুর রহমান মোল্লা। গতকাল শনিবার দুপুরে (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বর্ষ সমাপনী পরীক্ষার ফলাফল বিতরণ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক ‘শিক্ষক ও অভিভাবক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টি বোর্ডের সদস্য, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. মো. মাহবুবুর রহমান মোল্লা, বিশিষ্ট কথাসাহিত্যিক প্রতিষ্ঠানের ও কো-চেয়ারম্যান আফরোজা রহমান লতা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ‘র অধ্যক্ষ মো: ওবায়দুল্লাহ নয়ন, অভিভাবকদের পক্ষে বক্তব্যে রাখেন জিয়া উদ্দিন জিয়াসহ আরো অনেকে।
মাহবুবুর রহমান মোল্লা বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত হোমওয়ার্ক দিয়ে তা আদায় করতে হবে এবং মানসম্মতভাবে পাঠদান করতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে প্রত্যেক শিক্ষার্থী আপনাদের সন্তানের মতো।অভিভাবকদের মতো শিক্ষকদেরও ছাত্র-ছাত্রীদের শাসনের মধ্যে রাখতে হবে। তাহলেই মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব।
অভিভাবকদের করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিখন পরিস্থিতি এবং শিখন ঘাটতি উত্তরণে কলেজ কর্তৃক গৃহীত বিভিন্ন একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের সভাপতি ড. মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলতে অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই ত্রিমুখী প্রচেষ্টাই পারে শিক্ষার্থীকে কাংখিত লক্ষ্যে পৌছে দিতে। প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments