গত ২৪ ঘণ্টায় হামে মোট ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৬

প্রকাশ : 25 Aug 2026
গত ২৪ ঘণ্টায় হামে মোট ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৬

স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৬ জন হাম রোগী শনাক্ত হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট সকাল ৮টা থেকে ২৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে এ পরিসংখ্যান পাওয়া গেছে।


*গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান:*

- *নতুন সন্দেহজনক রোগী:* ৯৮৬ জন

- *নতুন নিশ্চিত রোগী:* ৯১ জন 

- *২৪ ঘণ্টায় সুস্থ:* ১৫ জন

- *২৪ ঘণ্টায় মৃত্যু:* মোট ৯ জন 

    - *সন্দেহজনক মৃত্যু:* ৪ জন

    - *নিশ্চিত মৃত্যু:* ৫ জন


*০৩.২০২৬ তারিখ থেকে অদ্যাবধি মোট পরিসংখ্যান:*

- *মোট সন্দেহজনক রোগী:* ১,৫১,৬৩৮ জন

- *মোট নিশ্চিত রোগী:* ১৮,৫৭৮ জন

- *মোট সুস্থ:* ১,৩২,৫৫৪ জন

- *মোট হাসপাতাল থেকে ছাড়:* ১,২৭,৮১১ জন

- *মোট সন্দেহজনক মৃত্যু:* ৮৪৪ জন

- *মোট নিশ্চিত মৃত্যু:* ৯৯ জন


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে।

সম্পর্কিত খবর

;