মোঃ নূর আলম মোংলা: "ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার"এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে মোংলা পৌট পৌরসভার সড়কের রিক্সা-ভ্যান, ইজিবাইক, টমটম, নসিমন, মোটরসাইকেল,অটোরিক্সা সহ পরিবহন শ্রমিক ও পথচারীদের সাথে সার্ভিস বাংলাদেশ'র সচেতনতামূলক র্যালী,পথসভা পালন করা হয়।
রবিবার সকাল ১১.০০ টায় পৌরসভা চত্বরে সফিউল্লাহ সড়কে শাহাদত এর মোড় এবং সকাল ১১.৩০ মিনিটে মামারঘাট স্ট্যান্ডে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
সার্ভিস বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার ৫নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মো: এমরান হোসেন। তিনি বলেন, আমরা সড়ক আইনকানুন মেনে চলতে পারি৷ অতিরিক্ত গতি এবং ফিটনেস বিহীন গাড়ি এড়িয়ে চলতে পারি। এভাবেই আমরা চাইলে আমাদের শহরকে রাস্তাকে নিরাপদ করতে পারি, আমরা চাইলে আমাদের শহরকে দূর্ঘটনামুক্ত করে গড়ে তুলতে পারি।
এ অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা),মোংলা উপজেলা শাখার সাবেক সভাপতি, নূর আলম শেখ বলেন,ঢাকা শহরের মোটরসাইকেল চালক ও যাত্রীরা উভয়ে হেলমেট ব্যবহার করেন, সে তুলনায় মোংলায় চালক থেকে যাত্রী সকলের হেলমেট ব্যবহারে অনিহা দেখা যায়।যার ফলে ঘটে দূর্ঘটনায় প্রানহানী হয়ে থাকে। তাই তিনি সকল মোটর সাইকেল চালক ও যাত্রীদের এবিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানায়।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন শ্রমিক দল মোংলা পৌর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,সার্ভিস বাংলাদেশ'র সমন্বয়ক খন্দকার তুরানুজ্জামান,আল আমিন,আব্দুর রউফ,আব্দুল জব্বার,সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন সবুজ, আকাশ ইসলাম,মাহমুদুল হক রমজান, মোঃমারুফ (বাবু),ডলার মোল্লা,বিজয় দত্ত,কামরুল ইসলাম,হাসান গাজী সহ পরিবহন শ্রমিক,সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ পথচারী।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments