চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কক্সবাজার জেলার রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিএনজি চালক মোঃ রুবেল (২৫)-কে আটক করতে সক্ষম হয়েছে।
আজ দুপুরে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল কার্যক্রম জোরদার করা হয়। এ সময় উখিয়ার বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। সিএনজির চালক মোঃ রুবেল (২৫)-কে জিজ্ঞাসাবাদ করা হলে তার সিএনজিতে কোনো অবৈধ মালামাল নেই বলে কথা জানায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা সিএনজিটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ও জব্দ করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক সিজারমূল্য ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহাতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে এই ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ অবদান রেখে বেসামরিক পরিমণ্ডলেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments