কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশ : 13 Sep 2026
কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, ভোগান্তিতে যাত্রীরা

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া তালতলা ব্রিজে এক সড়ক দুর্ঘটনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন একটি বিআরটিসি বাসের যাত্রীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভাবনা-বরিশাল সড়কের আমুয়া তালতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পথ ছেড়ে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটির এক পাশের চাকা সড়কের পাশে নরম মাটিতে দেবে যায় এবং গাড়িটি আটকে পড়ে।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা বাসটি উদ্ধারের চেষ্টা চালান। তবে বেশ কিছুক্ষণ চেষ্টার পরও বাসটি সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর ফলে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা মাঝপথে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস বা বিশেষ উদ্ধারকারী যানবাহন ডেকে বাসটি মুক্ত করার প্রক্রিয়া চলছে। ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।


সম্পর্কিত খবর

;