নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বামুনীকোনা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন ও একই গ্রামের প্রতিবেশী বাবুল মিয়া গংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গিয়াস উদ্দিন ও তার পুত্রবধূ বৃষ্টি আক্তারসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে আহতরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগী গিয়াস উদ্দিন নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিপন মিয়া ও এন্টাস মিয়াকে গ্রেপ্তার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের প্রতিনিধি বাবুল মিয়া দাবি করেন, গিয়াস উদ্দিনের রোপণ করা গাছের ডাল তার কৃষিজমির ফসলের ক্ষতি করছিল। এ বিষয়ে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি গাছের ডাল কাটেন। এরপর গিয়াস উদ্দিনের পরিবার তার কলাগাছ কেটে ফেলে, যা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের দাবি জানান।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments