ডেস্ক রিপোর্ট: দেশের গণপরিবহনের জন্য জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, দূরপাল্লা ও গণপরিবহনের ক্ষেত্রে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা শনিবার রাত থেকেই আর কার্যকর থাকবে না। ফলে রাত থেকে বাসসহ গণপরিবহনগুলো প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত তেল সংগ্রহ করতে পারবে।
তিনি বলেন, “দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না। রাত থেকে বাসগুলো পর্যাপ্ত তেল পাবে।”
এর আগে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে গত ৬ মার্চ যানবাহনের জন্য তেল সরবরাহে সীমা নির্ধারণ করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সেই সিদ্ধান্ত অনুযায়ী মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন ধরনের যানবাহনের জন্য দৈনিক নির্দিষ্ট পরিমাণ তেল নেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
তবে নতুন ঘোষণায় কেবল গণপরিবহনের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। ব্যক্তিগত যানবাহনের জন্য তেল সরবরাহের বিষয়ে এখনো নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি ব্যবস্থাপনায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments