কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে জেলে মো.মইনুল আকনের বসতঘর সম্পূর্ণ পড়ে ছাই হয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় আগুন দেখে প্রাণ রক্ষায় দ্রুত পরিবারের সবাই ঘরের বাইরে বের হয়ে আসতে পারলেও পুড়ে গেছে ঘরসহ মজুদ রাখা ধান, চাল ও মালামাল। এমনকি নিজেদের পড়নের কাপড় ছাড়া পানি খাওয়ার একটি গ্লাস ও রক্ষা করতে পারেনি তারা। মঙ্গলবার রাত একটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্র¯Í জেলে মইনুল আকল জানান, সে ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের বারান্দায় আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে ঘরের বাইরে বের হয়ে যান। মুহূর্তের মধ্যেই চোখের সামনে আগুনে পুরো ঘরটি পুড়ে যায়। তার ঘরে নিজেদের মালামাল ছাড়াও তার বাবা-মা ও বোনের ঘরের মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারেননি। তবে কিভাবে আগুন লেগেছে তাও বলতে পারছেনা এই জেলে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন জানান, তারা আগুন লাগার বিষয়টি জানেন না। তবে ক্ষতিগ্রস্থ পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments