জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি’ হেল্প ডেস্ক পরিচালনা করছে।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপিত হেল্প ডেস্কে প্রতিদিন প্রায় বিশ জন শিক্ষার্থী এ কার্যক্রম পরিচালনা করে। চট্টগ্রাম থেকে আগত ভর্তিচ্ছু এবং অবিভাবকদের আবাসনের ব্যবস্থা করে দেওয়া, পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা করা, শিক্ষার্থীদের মোবাইল, ঘড়ি, ব্যাগ রাখার ব্যবস্থাসহ ইত্যাদি সেবা দিয়ে থাকেন তারা।
সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান বলেন, ’প্রতিবছরের ন্যায় এবারও আমরা চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের এবং অবিভাবকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। সকাল-সন্ধ্যা হেল্প ডেস্কে অবস্থান করে আমরা যধাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের এই সেচ্ছাসেবামূলক কাজে যারা বিভিন্নভাবে পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
প্রসঙ্গত, ৫ দিন ব্যাপী এই সামাজিক এবং সেচ্ছাসেবী কাজের অনুপ্রেরণা দিতে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করছেন ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক 'এ বি এম মোকাম্মেল হক চৌধুরি' এবং সিডিএম কোম্পানি লিমিটেড।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments