সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে এক যুবককে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গতকাল শনিবার বাদশাগঞ্জ বাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন মোঃ টিটু মিয়া নামে এক অভিভাবক ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ০৩ নভেম্বর রোজ শুক্রবার সন্ধায় আমার পুত্র মোঃ ওহিদুল (২২) ব্যবসায়িক মালামাল ক্রয়ের উদ্দেশ্যে মাটিকাটা হতে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ও সাথে থাকা একটি এন্ড্রয়েড সেট নিয়ে বাদশাগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হন । তিনি বাদশগঞ্জ বাজারের খেলার মাঠের পশ্চিম কোনায় পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওত পেতে থাকা চার যুবক থাকে ধারালো অস্ত্র দিয়ে উপুরি যুপুরি আগাত করে রক্তাক্ত করে । তার সাথে থাকা নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ও সাথে থাকা একটি এন্ড্রয়েড সেট নিয়ে পালিয়ে যায় । যুবকরা হলো মোঃ আরিফ (২৪), পিতাঃ মাহবুব, শহীদুল (২২), পিতাঃ চান মিয়া মুন্সি, তরিকুল (২৩), পিতাঃ আলী আকবর, আরমান(২৫), পিতাঃ দুলা মিয়া, সর্বগ্রামঃ মাটিকাটা, সকলেই ধর্মপাশা উপজেলার ।
ভিকটিম মোঃ টিটু মিয়া ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মোঃ ওহিদুল ইসলামের ছেলে । তিনি বর্তমানে ধর্মপাশা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
অভিযোগের বিষয়ে শহিদুল জানান, ওহিদুল আমার বন্ধু । আমাদের মাঝে হালকা মারধরের ঘটনা ঘটেছে। তবে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ও এন্ড্রয়েড সেট ছিনিয়ে নেওয়ার বিষয়টি মিথ্যা।
সংবাদ সম্মেলনে মোঃ টিটু মিয়া প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন । সাথে ঐ চার যুবককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবীর পাশাপাশি টাকা ও মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানান ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments