সৌদি আরব থেকে এলিনা হক: সম্প্রতি সৌদি আরবের লোহিত সাগর সৈকতের বন্দর নগরী জেদ্দায় একটি অভিজাত হোটেলে বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পারসোনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ। এতে পশিক্ষণ প্রদান করেন বিভিন্ন দেশের খ্যাতনামা প্রশিক্ষকবৃন্দ,বিবিদ্যালয়ের শিক্ষক ও সৌদি শ্রম আইন বিশেষজ্ঞ। আয়োজনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু। সমিতির নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পুষ্ঠপোষক সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, প্রধান উপদেষ্টা ইউসুফ খান, উপদেষ্টা বেলাল হোসেন, উপদেষ্টা বাপন, সিনিয়র সহসভাপতি আশরাফ আলীমসহ কাযকরী পরিষদের সদস্যবৃন্দ। এ ধরনের প্রশিক্ষণ আত্মউন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রশিক্ষণ গ্রহনকারী প্রবাসীরা অভিমত প্রকাশ করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ গ্রহনকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments