স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও বাণিজ্য প্রসারে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন অপরিহার্য। এ লক্ষ্যে সরকার নতুন নতুন পর্যটন গন্তব্য আবিষ্কার ও দেশি-বিদেশি বিনিয়োগকে প্রাধান্য দিচ্ছে। তিনি বলেন, মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিভিন্ন মেলা অনুঘটকের ভূমিকা পালন করে।
উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ পরিদর্শন শেষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডর স্টলে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বরে শুরু হওয়া ১৭ দিনব্যাপী মেলার পর্দা নামছে আগামীকাল। মেলায় রকমারি পণ্যের পসরা সাজিয়ে ২৮৪টি স্টল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। দেশীয় স্টলের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান, নেপালসহ অনেক দেশ মেলায় অংশ নিয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
সব মন্তব্য
No Comments