রাহাদ সুমন,বরিশাল : বরিশালের বানারীপাড়ায় সোমবার সকালে নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ও একইদিন দুপুরে গৌরনদীতে খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের বাওয়ালিয়া গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ভাসমান অবস্থায় দুর্জয় (১২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুর্জয় উজিরপুর উপজেলার হারতা গ্রামের বাসিন্দা শুকলালের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলো।
সোমবার (১৩ এপ্রিল) সকাল পৌনে নয়টার দিকে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখেন। গত ১২ এপ্রিল সকালে দুর্জয় নৌকায় করে নদীতে ভাসমান হাটে তরমুজ সংগ্রহ করতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পায়নি। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে একইদিন দুপুরে বরিশালের গৌরনদী-ধামুরা খালের আশোকাঠী বনবিভাগ সংলগ্ন খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশোকাঠী গ্রামের ফিরোজ সরদারের ছেলে অস্টম শ্রেণীর ছাত্র ওয়ারিদ রহমান জয় বলেন, দুপুর দেড়টার দিকে তারা তিনজনে খালে গোসল করতে নেমে ভাসমান অবস্থায় নবজাতককে প্রথম দেখতে পায়। পরবর্তীতে মরদেহটি লাঠি দিয়ে খালের পাশে টেনে এনে স্থানীয়দের খবর দেয়।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments