রাহাদ সুমন, বরিশাল: পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার বিখ্যাত পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পানিতে পড়ে মো. মুহিন সরদার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুহিন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির সরদারের ছোট ছেলে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের সূত্রে জানা গেছে, শনিবার বন্ধুদের সঙ্গে কুড়িয়ানা পেয়ারা বাগান পরিদর্শনে যান মুহিন। বিকেলে তারা ভাড়া করা ট্রলারে ঘুরছিলেন। চলন্ত ট্রলারটির সামনের অংশে বসে ছিলেন মুহিন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় মুহিন হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান। তিনি পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আনন্দভ্রমণ মুহূর্তের মধ্যেই বন্ধুদের কান্না আর বিষাদে রূপ নেয়।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে ছুটে যায়। জানা গেছে, পেয়ারা বাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া রাতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে নাড়ীছেড়া ধন ছেলেকে হারিয়ে মুহিনের মায়ের কান্না-আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে বইছে শোকের মাতম। পিতা মনির সরদার সৌদিআরব থেকে সোমবার দেশে ফেরার পরে মুহিনের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ বোতল ভেজাল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদা ...
আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গিলাগাছা তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ...
সব মন্তব্য
No Comments