ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. রেজাউল ইসলাম ভূইয়াকে ওই এলাকার বহিরাগত ও মুসাফির বলা হচ্ছে অন্য প্রার্থীদের পক্ষ থেকে। এর জবাব দিয়েছেন রেজাউল ইসলাম।
বুধবার বিকেলে সরাইলে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি জানান, সরাইলে তার বাড়ি আছে, জমি আছে। যেহেতু কথা উঠেছে সেহেতু জয়ী হতে পারলে সরাইলে একটি মুসাফির খানা করা হবে। ওই মুসাফির খানায় থাকা, খাওয়ার ব্যবস্থা করা হবে।
এখানে উল্লেখ্য, রেজাউল ইসলামের শ^শুর বাড়ি সরাইল উপজেলায়। তবে তার পৈতৃক বাড়ি জেলার সরাইল উপজেলার কোড্ডা গ্রামে। তবে এ আসনে প্রার্থী হয়েছেন রেজাউল ইসলামের শ্বশুর, জাতীয় পার্টির নেতা সাবেক এমপি জিয়াউল হক মৃধা।
রেজাউল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকেও মনোনয়ন চেয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রথমে দলের নেতা আব্দুল হামিদ ভাসানীকে মনোনয়ন দেয় জাতীয় পার্টি। পরে দলটির প্রতীক বরাদ্দ দেওয়া হয় অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলামকে। জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে হয় আওয়ামীলীগের সংসদ সদস্য মো. শাহজাহান আলম সাজুকে। এ অবস্থায় শ্বশুর জামাইয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন জাতীয় পার্টির নেতারা।
এদিকে জনসভায় রেজাউল ইসলাম বলেন, কিছুদিন আগে সরাইলে একজনের বাসায় লাঞ্চ করেছিলাম। আমাকে বলা হলো মুসাফির। আল্লাহর দুনিয়ায় সবাই মুসাফির। সেই হিসেবে এটা মেনে নিলাম। তবে আমি বহিরাগত না। আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। কিন্তু সরাইলে আমার বাড়ি আছে, জমি আছে। হলফনামায়ও এটা উল্লেখ করছি আমি। আর যেহেতু আমাকে মুসাফির বলা হয়েছে সেহেতু আমার জায়গায় একটি মুসাফির খানা করবো। তিন তলা ভবন করে এক ও দুইতলা মুসাফিরদের জন্য রাখবো। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে। শুধু এলাকার মানুষ না বাইরের মানুষও এ সেবা পাবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments