উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর কুয়াকাটা আগামী প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের এক যাত্রী নিহত ও আহত হন ভ্যানের চালকসহ তিনজন। এ সময় প্রাইভেটকারটির সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
বিষয়টি নিশ্চিত করেন, উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ।
স্থানীয় ও গৌরনদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২৫ মে শনিবার সকাল ৬টা ২০মিনিটে সময় ধামসর থেকে ইচলাদী বাসস্ট্যান্ড অভিমুখে যাচ্ছিলেন ভ্যানটি এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী টয়োটা প্রিমিও মেরুন রঙের (ঢাকা মেট্রো-গ, ৩৯-৮৮৭৯) প্রাইভেট কারের সামনের বাম পাশের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত ভ্যান গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সকল যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। গুরুতর আহত ভ্যান যাত্রীদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যোহন বেপারীকে মৃত ঘোষনা করেন। এছাড়া গুরুতর আহত ভ্যান চালক জলিল ঢালীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়। শামীম গোমস্তা ও সুমন মোল্লা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
গুরুতর আহতরা হলেন উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুগাকাঠি গ্রামের ভ্যানচালক হোসেন ঢালীর পুত্র আব্দুল জলিল ঢালী (৫০),হামেদ গোমস্তার পুত্র শামীম গোমস্তা (৫০), শহীদ মোল্লার পুত্র সুমন মোল্লা (২৫)। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ জানান, প্রাইভেট কারটির চালক মোহাম্মদ শরীফ মিয়াকে আটক করা হয়েছে। তিনি আরো জানান যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহত যোহন ব্যাপারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ বিষয় গৌরনদী হাইওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments