সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: গোলাপগঞ্জে ছাত্র আন্দোলনে আহত আবু তাহেরের উপর হামলায় ঘটনায় নিত্তানন্দ বিশ্বাস (৩৮) নামের এক জেলা যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার রাত ৮টার দিকে নগরের মোগলাবাজার থানা এলাকার শিববাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নিত্তানন্দ বিশ্বাস মোগলাবাজার থানার চিটা গোটাটিকর গ্রামের দিরেন্দ্র বিশ্বাসের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মশিউর রহমান সোহেল।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ৪ আগস্ট গোলাপগঞ্জ এমসি একাডেমির সম্মুখ হতে ছাত্র জনতা কদমতলীস্থ ইসলাম প্লাজার সামনে গেলে এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় হেতিমগঞ্জ গঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু তাহের নামের এক যুবক গুরুতর আহত হন। এই ঘটনায় ওই যুবক সিলেট আদালতে একটি মামলা (মামলা নং ০৫/১৪৯) দায়ের করলে এই মামলার এজহারভুক্ত ৮নং আসামী নিত্তানন্দ বিশ্বাসকে আজ র্যাব গ্রেপ্তার করে।
এর আগে গত ১৬ অক্টোবর বুধবার রাতে একই মামলায় ১৬নং এজহারভুক্ত আসামী ফুলবাড়ি ইউনিয়নের জায়ফরপুর গ্রামের মৃত হাবিব হোসেনের ছেলে মাহদী হোসেন আরিফ (৩৭) কে হেতিমগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি অভিযানিক দল।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments