ডেস্ক রিপোর্ট: অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ হামলা চালানোর ঘটনা ঘটেছে।শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ হামলার খবর নিশ্চিত করে বলেছেন, রাতের বেলায় একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়।এই হামলায় তিনটি অঞ্চলের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসএনসিএফ এর বরাতে গণমাধ্যম জানায়,, শুক্রবার ( ২৬ জুলাই ) রাতের বেলায় এক যোগে প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে দুস্কৃতকারীরা ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্ককে অগ্নিসংযোগসহ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে, যা দেশের ব্যস্ততম রেল নেটওয়ার্কের বড় ধরনের ব্যাঘাত ঘটায়।এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসএনসিএফ আরও জানায়,হামলাকারীরা প্যারিসকে উত্তরে লিলি, পশ্চিমে বোর্দো এবং পূর্বে স্ট্রাসবার্গের মতো শহরগুলির সাথে সংযোগকারী লাইন বরাবর স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছিল।
এসএনসিএফ সমস্ত ভ্রমণকারীদের যাত্রা স্থগিত করার আহ্বান জানিয়েছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে এক সপ্তাহ লেগে যাবে বলে ধারণা কর্তৃপক্ষের। ট্রেনগুলি তাদের ছেড়ে যাওয়ার পয়েন্টে ফেরত পাঠানো হচ্ছে।
প্যারিসের কেন্দ্রস্থলে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে রেল নেটওয়ার্কে এ ধরনের সমন্বিত হামলা জনসাধারণের মনে ভীতির সঞ্চার করতে পারে। যদিও ফ্রান্স সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে একটি অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অনুষ্ঠান সুরক্ষিত করার জন্য ৪৫ হাজারেরও বেশি পুলিশ, ১০ হাজার সৈন্য এবং ২ হাজার ব্যক্তিগত নিরাপত্তা এজেন্ট মোতায়েন করা হয়েছে। বন্ধুকধারীরা বিভিন্ন বাড়ির ছাদে থাকবে এবং ড্রোনের মাধ্যমে আকাশ থেকে সার্বক্ষণিক নজর রাখা হবে।
অলিম্পিক কমিটি বলেছে যে পরিস্থিতি মূল্যায়ন করতে তারা এসএনসিএফের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য কেউ এখনো দায়িত্ব স্বীকার করেনি কিংবা এই হামলার সাথে রাজনৈতিকভাবে কেউ সম্পর্কিত কিনা তার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস ভারগারিয়েত এই কাজকে অপরাধ হিসেবে বর্ণনা করেছেন এবং হামলার নিন্দা জানিয়েছেন। প্যারিসের পুলিশ প্রধান বলেছেন যে, তিনি রাজধানীর প্রধান স্টেশনগুলিতে নিরাপত্তা আরও জোরদার করেছেন।
ক্রীড়ামন্ত্রী অ্যামিলি ওউদিয়া-কাস্তেরা ভাঙচুরের নিন্দা করেছেন। তিনি বিএফএমটিভিকে বলেছেন—“এটি সম্পূর্ণ ভয়ঙ্কর, অলিম্পিক গেইমসকে টার্গেট করা ফ্রান্সকে টার্গেট করার শামিল।”
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments