জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহাপরিকল্পনা (মাস্টারপ্লান) প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। আজ সোমবার দুপুর পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র-মৈত্রি জাবি শাখার সংগঠক সোমা ডুমরি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাস্টারপ্লানের দাবি জানিয়ে তার কোনো কাজ দেখতে পাইনি। প্রশাসন মাস্টারপ্লান ছাড়া কাজ করায় আমাদের ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি নষ্ট হয়েছে। কয়েক মাস আগে রাতের আধারে আইবিএ ভবনের জন্য সুন্দরবন এলাকায় গাছ কাটা হয়। তার প্রেক্ষিতে একটা তদন্ত কমিটি হলেও সে তদন্ত রিপোর্ট আমরা পাইনি। আমাদের আন্দোলনকে প্রশাসন আলগাভাবে নিচ্ছে। প্রশাসনকে বলতে চাই, আমাদের আন্দোলন আলগাভাবে নিলে দেখবেন এই আন্দোলন একদিন দাবানলে পরিণত হবে।
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সহ সভাপতি আশফার রহমান বলেন, দীর্ঘদিন যাবত মাস্টারপ্লানের জন্য আমরা সক্রিয় আন্দোলন জারি রেখেছি। বিশ্ববিদ্যালয়ের সবাই বলছে আমাদের দাবি যৌক্তিক। তারপরও মাস্টারপ্লান করার কোনো আগ্রহ আমরা প্রশাসনের মধ্যে দেখছি না। প্রশাসনকে হুশিয়ারি করে বলে দিতে চাই, সামনে শীতের বন্ধে যদি আর একটা গাছ কাটা হয় তাহলে শিক্ষার্থীরা এই প্রশাসনকে সমূলে উতপাটন করবে। প্রশাসন উন্নয়নের নামে বারবার চাকচিক্যময় নকশা দেখায় কিন্তু সেটা সুন্দরভাবে শেষ করেনা। বিশ্ববিদ্যালয়ের সবকিছু অটোমেশনের আওতায় নিয়ে আসা হলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। কিন্তু শিক্ষার্থীদের সেই ভোগান্তি প্রশাসন দূর করার কোনো সদিচ্ছা আমরা দেখিনা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments